Web Analytics

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ এবং বাঁধাই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠিটি ১৯ নভেম্বরের। চিঠিটি রোববার, ২২ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়।

এনসিটিবি জানিয়েছে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি ও ব্রেইল শাখার শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বিনামূল্যের বই ছাপা, বাঁধাই ও সরবরাহের কাজ চলছে। এ কাজ নির্বিঘ্নে ও সময়মতো শেষ করতে সংশ্লিষ্ট সব প্রেসের মালিক ও স্বত্বাধিকারীদের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।