Web Analytics

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার শাহবাজ শরীফের এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ এই আলাপচারিতায় শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।

ফোনালাপে শাহবাজ শরীফ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার জন্য পাকিস্তানের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি দুই দেশের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করে সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

এই শুভেচ্ছা বিনিময় দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধার ধারাবাহিকতা তুলে ধরে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।