Web Analytics

আওয়ামীপন্থি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বুধবার, ১৯ আগস্ট ২০২৬ কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারা অধিদপ্তরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বনানী থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিনের পর তিনি কারামুক্ত হন।

খায়রুল হক ১০ আগস্ট হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান। এর আগে পৃথক আট মামলায় জামিন পাওয়ার পর বনানী থানার মামলায় তাঁকে গ্রেপ্তারের জন্য ২ জুলাই আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে ৮ জুলাই তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

নিম্ন আদালত ২৭ জুলাই তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর ৯ আগস্ট খায়রুল হক হাইকোর্টে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ১০ আগস্ট আদালত তাঁকে অন্তর্বর্তী জামিন দেন। এর পর বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।