Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে আগামী সোমবার অভিশংসনের প্রস্তাব উত্থাপন করতে পারেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। আগামী সপ্তাহেই প্রতিনিধি পরিষদে এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে। বৃহস্পতিবার পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্ভাব্য এই উদ্যোগের কথা জানান ম্যাসি। প্রস্তাব উত্থাপিত হলে হেগসেথকে পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরুর পথ তৈরি হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যাসি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হেগসেথের মতো নিজের নিয়োগ দেওয়া কর্মকর্তাদের পরিবর্তন করতে চাইলে, সিনেটে তাঁদের উত্তরসূরিদের নিয়োগ নিশ্চিত করার সুযোগ থাকা অবস্থাতেই তা করা উচিত। তিনি আরও বলেন, তাঁর আনা প্রস্তাবটি ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর যা করতে যাচ্ছে, তার চেয়ে অনেক নমনীয়।

ম্যাসির ভাষ্য অনুযায়ী, ডেমোক্র্যাটরা শুনানি ও বিচারপ্রক্রিয়া চালাবে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অভিশংসন প্রস্তাব ও সিনেটে বিচারের সম্ভাবনার মধ্যে হেগসেথ এবং তাঁর পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে সমন্বিত প্রচার শুরু করেছেন। এর লক্ষ্য প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাঁর ভাবমূর্তি উজ্জ্বল করা। পেন্টাগনের নেতৃত্ব নিয়ে নিজ দলের অনেক রিপাবলিকানও হেগসেথের সমালোচনা করছেন, যা তাঁর ওপর রাজনৈতিক চাপ বাড়াতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।