Web Analytics

হুথিদের বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় সৌদি আরব ছাড়তে জরুরি নয় এমন মার্কিন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদে মার্কিন দূতাবাস শুক্রবার এ তথ্য জানায়। দূতাবাসের মতে, নির্দেশটি ২৩ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। তবে এর আওতায় কতজন কর্মী ও পরিবারের সদস্য রয়েছেন, তা জানানো হয়নি।

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারে এখন মার্কিন সরকারি কর্মীদের বিশেষ অনুমোদন লাগবে বলে জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে মার্কিন নাগরিকদের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।

দূতাবাস ভবিষ্যতে আরও হামলা, আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে অন্যান্য বিঘ্ন ঘটার আশঙ্কার কথা জানিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি ও পশ্চিমা-সমর্থিত ইয়েমেনি সরকারের পক্ষে থাকা সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে লড়াই তীব্রতর হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।