Web Analytics

তিস্তা নদীর ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ২০২৬ সালের ১৯ জুন শুক্রবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে তিনি বলেন, পরিকল্পিত বাঁধ নির্মাণ ও ড্রেজিংয়ের মাধ্যমে এ অঞ্চলের মানুষকে রক্ষা করা সম্ভব। প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষজ্ঞ দল নিয়ে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে।

মন্ত্রী জানান, উজানে গজলডোবায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় তিস্তার পাড় ভেঙে যাচ্ছে এবং বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু উত্তরাঞ্চলের নয়, পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ। সরকার দ্রুত টেকসই বাঁধ ও ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প এবং একাধিক বৈঠকের পর এটি একনেকের অনুমোদনের জন্য তোলা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী হবে এবং মানুষের জীবনমান উন্নত হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।