Web Analytics

বাবা-মায়ের সুরক্ষার নামে সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’-এর প্রতিবাদে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বুধবার বিকেলে রাজধানীর পুরান পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় দলের আমির মাওলানা মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ঢাকা মহানগর শাখার বিক্ষোভ মিছিল হবে।

মামুনুল হক বলেন, বিলটি মুসলিম সমাজের উত্তরাধিকারব্যবস্থা, ফারায়েজ এবং বিশেষ করে নারীদের প্রাপ্য অধিকারকে ঝুঁকিতে ফেলতে পারে। তাঁর বক্তব্য অনুযায়ী, বাবা-মা আগে থেকেই হেবা বা বৈধ উপায়ে সন্তানকে সম্পত্তি দিতে পারতেন। বাবা-মায়ের ভরণপোষণ নিশ্চিত করতে ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইনও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি ইসলামী আইন, ফারায়েজ ও সম্পত্তি আইনের বিশেষজ্ঞ আলেম-উলামা এবং আইনজ্ঞদের মাধ্যমে বিলটি পুনরায় পর্যালোচনার দাবি জানান। শরিয়াহ ও মুসলিম উত্তরাধিকারব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে বিলটি সম্পূর্ণ বাতিলের আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতিকে এমন বিলে স্বাক্ষর না করার আহ্বান জানিয়ে তিনি আলেম-উলামা ও সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নিতে বলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।