Web Analytics

ইউটিউবের নতুন আপডেটে ব্যবহারকারীরা এখন চাইলে মোবাইল অ্যাপে শর্টস ফিড সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবেন। প্ল্যাটফর্মটি ‘শর্টস ফিড লিমিট’ শূন্য মিনিটে সেট করার সুবিধা চালু করেছে, যার ফলে শর্ট-ফরম ভিডিও আর দেখা যাবে না। এর আগে গত বছরের অক্টোবরে ইউটিউব এই ফিচার চালু করেছিল, তবে তখন সর্বনিম্ন সময়সীমা ছিল ১৫ মিনিট এবং নির্ধারিত সময় শেষে বিরতির নোটিফিকেশন দেখানো হতো।

ইউটিউব জানিয়েছে, ফিচারটি প্রথমে অভিভাবক নিয়ন্ত্রণের অংশ ছিল, তবে এখন এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। সেটিংস পরিবর্তনের পর কিছু ক্ষেত্রে স্ক্রল বন্ধ থাকলেও কিছু শর্টস দেখা যেতে পারে। ফিচারটি চালু করতে ব্যবহারকারীদের মোবাইল অ্যাপে সেটিংস > টাইম ম্যানেজমেন্ট > ডেইলি লিমিট > শর্টস ফিড লিমিট অপশনে গিয়ে শূন্য মিনিট নির্বাচন করতে হবে।

এছাড়া ব্যবহারকারীরা চাইলে সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত শর্টস দেখার সময়সীমাও নির্ধারণ করতে পারবেন, যা সময় ব্যবস্থাপনায় আরও নিয়ন্ত্রণ দেবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।