Web Analytics

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরে ডেঙ্গু ও হাম সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) রাত ৮টায় নবাবগঞ্জ উপজেলার নিজ বাসভবনের সামনে দিনাজপুর জেলা ড্যাবের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জনসচেতনতামূলক এই কর্মসূচি আয়োজিত হয়।

অনুষ্ঠানে ড্যাব দিনাজপুর শাখার আহবায়ক ডা. হাফিজুল ইসলাম, সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া, অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, ডা. নুরুল ইসলাম, ডা. নুর আলম জামিউল, ডা. শাফিউল ইসলাম, ডা. শাহ আদিলুজ্জামান তারেক ও ডা. গোলাম রাব্বানীসহ স্থানীয় চিকিৎসক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা ড্যাবের সদস্য সচিব জানান, ৩০ মে বৃক্ষরোপণ, এতিম শিশুদের জন্য বিশেষ খাবার পরিবেশন ও দোয়া মাহফিলসহ আরও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হবে।

এই উদ্যোগগুলো জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে সমাজকল্যাণমূলক কার্যক্রম হিসেবে গৃহীত হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।