Web Analytics

জাতীয় সংসদে বৃহস্পতিবার কয়েকটি সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি প্রস্তাব উত্থাপন করেন এবং তা কণ্ঠভোটে পাস হয়। স্থানীয় সরকারমন্ত্রী হওয়ায় আব্দুল মঈন খানের স্থলাভিষিক্ত হয়ে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে বাদ পড়া জহির উদ্দিন স্বপন।

আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচারমন্ত্রী হওয়ায় আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিও পুনর্গঠন করা হয়। কমিটির নতুন সভাপতি হয়েছেন বিএনপির সংসদ সদস্য নওশাদ জমির। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াত বহিষ্কার করার পর দলটির অনুরোধে তাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও বিশেষ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে গাজী নজরুলের বদলে আবদুল ওয়ারেছ এবং বিশেষ কমিটিতে নাজিবুর রহমানকে যুক্ত করা হয়েছে। এনসিপির আবদুল হান্নান মাসুদের বদলে ওই কমিটিতে জামায়াতের রায়হান সিরাজীকে নেওয়া হয়েছে। কার্যউপদেষ্টা কমিটিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বদলে আব্দুল মঈন খান এবং সরকারি হিসাব কমিটিতে আনোয়ারুল ইসলামের বদলে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম যুক্ত হয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।