Web Analytics

জার্মানিতে পরিকল্পিত অনুশীলন ক্যাম্প ভিসা জটিলতায় না হওয়ায় এশিয়ান গেমসের চূড়ান্ত প্রস্তুতির জন্য চীনে যাচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল। মোহাম্মদ আশরাফুলদের দল আজ রাতে চীনের উদ্দেশে বিমান ধরবে। কোচ গেরহার্ড পিটারের অধীনে দলটি সেখানে প্রস্তুতি নেবে।

চীনে বাংলাদেশ ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলবে, যার মাধ্যমে নিজেদের অবস্থান বোঝার সুযোগ পাবে দল। প্রথম তিনটি প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ চীন। এরপর বাকি তিনটি ম্যাচ প্রদেশ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপ খেলতে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ ছেলে ও নারী দলও ইতোমধ্যে চীনে অবস্থান করছে।

অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি জাতীয় দলের সঙ্গে চীনে যেতে পারছেন না। দীর্ঘদিন পর দলে ফেরা এই খেলোয়াড় জাপানের ভিসা পাওয়ার জন্য দেশে থেকেই নিজেকে প্রস্তুত করবেন। চীন সফর শেষে এশিয়ান গেমসে খেলতে বাংলাদেশের হকি দলের জাপানে যাওয়ার কথা রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।