পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন বলে শনিবার জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা ১২টি স্থানে আলাদা হামলা চালায়, যাতে অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হন। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ৩৭ সন্ত্রাসী নিহত হয়। বিভিন্ন স্থানে এখনো অভিযান চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দেশটির নিরাপত্তা সূত্র জানায়, ভারতের মদতপুষ্ট ‘ফিতনা আল হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্যরা বেলুচিস্তানজুড়ে হামলা চালানোর চেষ্টা করেছিল, তবে সময়োপযোগী পদক্ষেপে সব হামলাই ব্যর্থ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করে বলেন, সন্ত্রাসীদের অশুভ উদ্দেশ্য ব্যর্থ করে দেওয়া সাহসী সন্তানদের তিনি সালাম জানান।
এর এক দিন আগে বেলুচিস্তানে দুটি পৃথক অভিযানে ৪১ জন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছিল। ওই অভিযান ২৯ জানুয়ারি হার্নাই ও পাঞ্জগুর জেলায় পরিচালিত হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।