Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তার পোস্টে দ্রুত প্রবেশাধিকার দিতে ব্লুমবার্গ ও ওয়াল স্ট্রিটের দুটি ট্রেডিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ বা টিএমটিজি ‘ট্রুথ এপিআই’ সেবার জন্য মাসে ৬০ হাজার থেকে ১ লাখ ডলার নিচ্ছে। চুক্তিবদ্ধ দুটি প্রতিষ্ঠান হলো সুসকেহানা ইন্টারন্যাশনাল গ্রুপ ও জাম্প ট্রেডিং।

এই সেবার গ্রাহকেরা সাধারণ ব্যবহারকারীদের তুলনায় প্রায় ৫০ মিলিসেকেন্ড আগে ট্রাম্পের পোস্ট দেখতে পারেন। আর্থিক বাজারে তাঁর বক্তব্যের প্রভাব থাকতে পারে বলে স্বয়ংক্রিয় লেনদেনের ক্ষেত্রে দ্রুত তথ্য পাওয়ার সুবিধাটি গুরুত্বপূর্ণ। টিএমটিজি গত জুলাইয়ে সেবাটি চালুর ঘোষণা দেয় এবং আগস্টে ১০টির বেশি গ্রাহকের সঙ্গে চুক্তির কথা জানায়। তবে রয়টার্স তথ্যটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এ সুবিধা নিয়ে নৈতিকতা ও আইনি প্রশ্ন উঠেছে। ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও অ্যাডাম শিফ সেবা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করছে কি না, তা তদন্তে এসইসির কাছে অনুরোধ করেছেন। চলতি বছরে টিএমটিজির শেয়ারের দাম ৫০ শতাংশের বেশি কমেছে; ২০২৪ সালে তালিকাভুক্তির সময় প্রায় ৮০০ কোটি ডলারের বাজারমূল্য বর্তমানে প্রায় ১৮০ কোটি ডলারে নেমেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।