Web Analytics

আফগানিস্তানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ সোমবার মধ্যরাতে শেষ হওয়ার আগে পাকিস্তান আবারও সন্ত্রাসবাদ নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ঈদুল ফিতর উপলক্ষে গত বুধবার ঘোষিত এই যুদ্ধবিরতি দুই দেশের সীমান্ত সংঘর্ষ বন্ধের উদ্দেশ্যে কার্যকর হয়। এএফপি জানায়, পাকিস্তান দিবসে দেওয়া বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেন, আফগানিস্তানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে ইসলামাবাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

ইশাক দার জানান, আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের সাম্প্রতিক পদক্ষেপগুলো সন্ত্রাসবাদের হুমকি নির্মূলের লক্ষ্যেই নেওয়া হয়েছে। অন্যদিকে, আফগান তালেবান সরকার ও একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, রবিবার কুনার প্রদেশে পাকিস্তানের মর্টার হামলায় একজন নিহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদ অভিযোগ করছে, কাবুল পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, যদিও তালেবান কর্তৃপক্ষ তা অস্বীকার করছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নতুন করে সংঘাত শুরু হয়। এর আগে উপসাগরীয় দেশ ও চীনের মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ হয়। কাবুলে পাকিস্তানি হামলায় শতাধিক প্রাণহানির পর ঈদ উপলক্ষে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।