Web Analytics

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, প্রস্তাবিত কচুয়া-বেতাগী সেতু দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। শনিবার ঢাকার ন্যাম ভবনে নিজ বাসায় ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, সেতুটি হলে পায়রা ও মোংলা বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে এবং দূরত্ব দুই ঘণ্টা কমবে।

জামাল বলেন, বর্তমানে পটুয়াখালী বা বরগুনা থেকে খুলনায় যেতে বরিশাল-বেকুটিয়া হয়ে ঘুরতে হয়, যাতে প্রায় ৭০ থেকে ৭৫ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হয়। রূপাতলীতে যানজটও হয়। বেতাগী থেকে কচুয়ার সরাসরি সড়ক যোগাযোগ হলে পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, যশোর, মাগুরা ও সাতক্ষীরাসহ বিভিন্ন জেলার যাতায়াতের সময় কমবে।

তিনি জানান, সেতু নির্মাণের বিষয়টি লিখিতভাবে জানানোর পর প্রধানমন্ত্রী কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পক্ষ থেকেও সম্ভাব্যতা যাচাই ও স্টাডির জন্য অর্থ বরাদ্দ হয়েছে এবং কার্যক্রম চলছে। দ্রুত বন্দর যোগাযোগ শিল্প বিনিয়োগের সুযোগ তৈরি করতে পারে বলেও তিনি উল্লেখ করেন। কাঁঠালিয়ার শৌলজালিয়ায় একটি ইকোপার্ক প্রতিষ্ঠার চেষ্টার কথাও জানান তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।