Web Analytics

চাঁদপুর জেলা কারাগারের ৩৩ জন বন্দি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। নির্বাচন কমিশনের বিশেষ ব্যবস্থায় তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

জেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ৪৬ হাজার ৪৩৬ জন ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তিদের পাশাপাশি কারাবন্দিরাও রয়েছেন। জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা জানান, নিবন্ধনের শেষ সময় পর্যন্ত কারাগারে ৬৫০ জন বন্দি থাকলেও তাদের মধ্যে ৩৩ জন ভোটের আবেদন করেন, যার মধ্যে ৩১ জন পুরুষ ও দুজন নারী।

আবেদনকারীদের মধ্যে ২৫ জন চাঁদপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনের ভোটার এবং বাকি আটজন দেশের অন্যান্য জেলার ভোটার। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা নির্ধারিত সময়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।

Card image

Related Memes

logo
No data found yet!