Web Analytics

তহবিল আইন প্রণয়নসংক্রান্ত জটিলতার কারণে মাত্র তিন মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার শাটডাউনে পড়েছে। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, বিভিন্ন সরকারি খাতে ব্যয়ের প্রস্তাবিত বরাদ্দ প্যাকেজ নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার রাত ১২টার মধ্যে বিলটি কেবল সিনেটে পাস হলেও প্রতিনিধি পরিষদে পৌঁছাতে না পারায় শাটডাউন কার্যকর হয়।

এদিকে মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসনবিরোধী অভিযানে অ্যালেক্স প্রিটি নামে এক মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসনবিরোধী অভিযান জোরদার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বাড়ানোর নির্দেশ দেন, যা ডেমোক্র্যাটদের তীব্র বিরোধিতার মুখে পড়ে। সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আসন বেশি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহেই দুই দলের মধ্যে সমঝোতা হতে পারে এবং আগামী সপ্তাহে বরাদ্দ বিল পাস হয়ে শাটডাউন পরিস্থিতির অবসান ঘটতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।