Web Analytics

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে। বুধবার রাতে ঢাকায় মহানগরী কার্যালয়ের হলরুমে থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুলবুল বলেন, আদর্শিক রাজনৈতিক দলের ভূমিকার পাশাপাশি জামায়াত সংসদের প্রধান বিরোধী দল হিসেবে জনগণের মুখপাত্রের ভূমিকা পালন করছে। তাঁর অভিযোগ, সরকার জনগণের দাবি পূরণে কাজ করছে না। তাই বিরোধী দল সংসদের পাশাপাশি রাজপথেও গণমানুষের অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, চূড়ান্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত দলটি আপসহীন ভূমিকা বজায় রাখবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপের অভাবের অভিযোগও করেন বুলবুল। তিনি বলেন, তেলের মূল্যবৃদ্ধিতে দ্রব্যমূল্য বাড়ছে এবং এর পেছনে মধ্যপ্রাচ্যের সমস্যার চেয়ে সিন্ডিকেট, দুর্নীতি ও অব্যবস্থাপনা বড় কারণ। তিনি সরকারকে গণবিরোধী সিদ্ধান্তের জন্য অভিযুক্ত করেন এবং বিএনপির উদ্দেশে বলেন, সংখ্যাগরিষ্ঠতা কাউকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।