Web Analytics

জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিবৃষ্টি ও ভারী বর্ষণে পাহাড়ধস বাড়ছে উল্লেখ করে বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে রোয়াংছড়ি উপজেলায় বান্দরবান কাঠ ব্যবসায়ী সমিতির আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, গাছপালার পরিমাণ কমতে থাকায় মাটির ক্ষয় এবং পাহাড়ধসের ঝুঁকি ক্রমেই বাড়ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও এ ঝুঁকি কমাতে শুধু চারা রোপণ যথেষ্ট নয়; রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলেন।

অনুষ্ঠনে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি, বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফসহ সমিতির নেতারা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। আলোচনা শেষে অতিথিরা স্থানীয় জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারা বিতরণ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।