Web Analytics

রাজশাহীর তানোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে উপশাখা দায়িত্বশীল কর্মশালা এবং ‘অদম্য জুলাই’ শীর্ষক মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় তানোর উপজেলা সদরের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে কর্মশালাটি হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পশ্চিম শাখার সভাপতি রেজুয়ানুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আতোয়ার রহমান।

কর্মশালায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি সংগঠনের আদর্শ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। তানোর উপজেলা পূর্ব, পশ্চিম ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতারা এতে অংশ নেন।

কর্মশালা শেষে বিকেল ৫টার দিকে ‘শহীদদের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম’ প্রতিপাদ্যে মিছিল বের হয়। মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে থানা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়। সেখানে বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুল কাদির ও মাহবুর চৌধুরী। আয়োজকদের মতে, সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।