Web Analytics

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৯৫ জন আহত হয়েছেন। শনিবারের এই হামলার সময় বিদ্যালয়ে ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানা গেছে। হামলার পর থেকে নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে।

ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পাল্টা হামলা না চালানোর সতর্কবার্তা দিয়েছেন। এর আগে ইরান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন, ইরানের জন্য পাল্টা হামলা না করাই ভালো হবে, কারণ যুক্তরাষ্ট্র এমন শক্তি প্রয়োগ করবে যা আগে কখনো দেখা যায়নি।

এদিকে, উত্তর কোরিয়া এই হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খামেনি হত্যাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।