Web Analytics

এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন যে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে ছাত্রদল পরিচয়ধারীরা পাটোয়ারীর ওপর হামলা চালায়। তিনি ছাত্রদলের উদ্দেশে বলেন, বিরোধী মত সহ্য করতে না পেরে এত দ্রুত হামলে পড়ার চর্চা শুরু করা কি তাদের পরিকল্পনার অংশ।

হাসনাত আবদুল্লাহ নাসীরুদ্দীন পাটোয়ারীকে ‘বিগত ফ্যাসিবাদবিরোধী সময়ের বিপ্লবী যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে বলেন, এবার ঢাকা-৮ আসনের ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে—ফ্যাসিস্ট আমলে শতকোটি টাকা বানানো ও নেতা-কর্মীদের রক্তের ওপর ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের সংসদে পাঠাবেন কি না। তিনি দেশবাসীকে আহ্বান জানান, গুণ্ডা-পান্ডা ও লুটেরা-মাফিয়াদের হাতে দেশের ভবিষ্যৎ তুলে না দিতে এবং নিজেদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হতে।

এর আগে একই দিন দুপুরে নাসীরুদ্দীন পাটোয়ারী ফেসবুকে জানান, তিনি হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত পিঠা উৎসবে অতিথি হিসেবে গেলে ছাত্রদল পরিচয়ে কিছু ব্যক্তি ‘ধানের শীষ’ স্লোগান দিয়ে তার ওপর হামলা চালায়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।