পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মঙ্গলবার দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনাল ও আশপাশের এলাকায় ৩২টি টিম মোতায়েনের পাশাপাশি টহল, চেকপোস্ট ও সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
র্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, সদরঘাট, সায়েদাবাদ, শ্যামপুর, সূত্রাপুর ও কামরাঙ্গীরচরসহ বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা কার্যক্রম চলছে। তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারির জন্য ছয়টি সিভিল টিমও কাজ করছে। ঈদের দিন ও পরবর্তী সময় পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।
যাত্রীদের সুবিধার্থে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও সায়েদাবাদ বাস টার্মিনালে দুটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যাত্রীরা হয়রানি বা অতিরিক্ত ভাড়া দাবি সংক্রান্ত অভিযোগ সরাসরি বা ফোনে জানাতে পারবেন, এবং র্যাব অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।