Web Analytics

হরমুজ প্রণালিতে দুটি সুপার ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সতর্কবার্তা উপেক্ষা করায় এই হামলা চালানো হয়। এর আগে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছিল, ওমানের সমুদ্রসীমায় ইরান তাদের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে, যাতে অন্তত একজন ভারতীয় নাবিক নিহত হন। কয়েক ঘণ্টা পর আইআরজিসি হামলার দায় স্বীকার করে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্যমতে, আইআরজিসি জানিয়েছে, ট্যাংকারগুলো নেভিগেশন সিস্টেম বন্ধ করে যুক্তরাষ্ট্রের নির্দেশে ওমানের দক্ষিণ দিকে চলার চেষ্টা করছিল। বারবার সতর্কবার্তা উপেক্ষা করার পর হামলার ফলে জাহাজ দুটি অচল হয়ে পড়ে।

এর আগে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানের ওপর অবরোধ পুনর্বহাল করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, নিরাপদ চলাচল নিশ্চিত করতে জাহাজগুলোর কাছ থেকে ২০ শতাংশ হারে অর্থ আদায় করা হবে এবং যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে ভূমিকা নেবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।