ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বোরো ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাঠজুড়ে সোনালি ধান পেকে গেলেও শ্রমিক না পাওয়ায় কৃষকেরা ধান ঘরে তুলতে পারছেন না। শ্রমিকের মজুরি দ্বিগুণ বেড়ে যাওয়ায় দুই মণ ধানের দামেও একজন শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে সময়মতো ধান কাটতে না পারায় অনেক জমিতে পাকা ধান নষ্ট হচ্ছে।
স্থানীয় কৃষকেরা জানান, বর্তমানে একজন শ্রমিককে দিনে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা দিতে হচ্ছে, অথচ এক মণ কাঁচা ধান বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৯০০ টাকায়। সরকারের নির্ধারিত শুকনো ধানের দাম মণপ্রতি ১ হাজার ৪৪০ টাকা। হালচাষ, সেচ, সার, কীটনাশক ও শ্রমিকের খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। এর সঙ্গে টানা বৃষ্টিতে ধানের ক্ষতি হওয়ায় কৃষকেরা বড় লোকসানের আশঙ্কায় আছেন।
উপজেলা কৃষি অফিস জানায়, এ মৌসুমে ১৮ হাজার ১১৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে, যার মধ্যে ১৫১ হেক্টর জমির ধান ঝড়ে ক্ষতিগ্রস্ত। সরকার ঘোষিত দরে ধান ক্রয় শুরু হলে কৃষকেরা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।