Web Analytics

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইএ) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ব তেল বাজারে নজিরবিহীন সরবরাহ সংকট তৈরি হয়েছে। ১২ মার্চ ২০২৬ প্রকাশিত সংস্থার সর্বশেষ বাজার প্রতিবেদনে বলা হয়েছে, এটি বিশ্ব তেল বাজারের ইতিহাসে সবচেয়ে বড় সরবরাহ ব্যাহত হওয়ার ঘটনা। আইএ তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের উৎপাদন প্রতিদিন অন্তত ৮ মিলিয়ন ব্যারেল কমে গেছে এবং অতিরিক্ত প্রায় ২ মিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ বন্ধ রয়েছে। ইরানের চাপের কারণে উপসাগরীয় দেশগুলো উৎপাদন কমাতে বাধ্য হয়েছে।

পরিস্থিতি আরও জটিল হয়েছে হরমুজ প্রণালির অচলাবস্থায়, যা দিয়ে সাধারণত বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ইরানের হামলা ও নিরাপত্তা হুমকির কারণে প্রণালী দিয়ে তেল পরিবহন এখন সংকটের আগের তুলনায় ১০ শতাংশেরও কম। আইএ সতর্ক করেছে, যুদ্ধবিরতি বা স্বাভাবিক তেল পরিবহন পুনরুদ্ধারের কোনো স্পষ্ট সময়সূচী এখনো দেখা যায়নি।

সংস্থার এই সতর্কবার্তা বিশ্ব তেল সরবরাহ পুনরুদ্ধারের অনিশ্চয়তা ও সংকটের গভীরতা তুলে ধরেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।