দক্ষিণ লেবাননে গত চার দিনে নতুন করে আরও ৬৩ জন সেনা আহত হওয়ার তথ্য জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। সামরিক বাহিনীর প্রতিবেদনে বলা হয়েছে, ২ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত ২৭ জন সেনা নিহত এবং ১ হাজার ২৪৩ জন আহত হয়েছেন। চলমান সংঘাতের মধ্যেই এই নতুন হতাহতের ঘটনা ঘটেছে।
ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবানন ও ইসরাইলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। গোষ্ঠীর প্রধান নাঈম কাসেম এই সিদ্ধান্তের কথা জানান। অন্যদিকে ইসরাইলও লেবানন থেকে সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধের উদ্যোগকে জটিল করে তুলেছে।
ইরান জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি না হলে তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার বা অভিযান বন্ধের কোনো পরিকল্পনা নেই।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।