Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আমূল সংস্কার এবং ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তিনি বলেন, বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ হচ্ছে।

নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের আধিপত্যের সমালোচনা করে এরদোয়ান বলেন, ১৯০টির বেশি দেশের সামগ্রিক ইচ্ছা কেবল পাঁচ দেশের সিদ্ধান্ত ও স্বার্থের ওপর নির্ভর করতে পারে না। পরিষদকে আরও বিস্তৃত, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক করতে জরুরি সংস্কারের দাবি জানান তিনি।

গাজার মানবিক বিপর্যয় নিয়ে কঠোর বক্তব্য দিয়ে এরদোয়ান দ্রুত পুনর্গঠন শুরু এবং ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস টানা দ্বিতীয় বছর অধিবেশনে উপস্থিত থাকতে পারেননি বলেও তিনি উল্লেখ করেন। এরদোয়ান ১৯৬৭ সালের সীমান্ত ও পূর্ব জেরুজালেমকে রাজধানী ধরে স্বাধীন, সার্বভৌম ও ভৌগোলিকভাবে অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন। ইসরাইল গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।