Web Analytics

ভারী বৃষ্টির পর জাপান আবহাওয়া সংস্থা নিজিমা দ্বীপে ভূমিধসের সর্বোচ্চ লেভেল-৫ জরুরি সতর্কতা জারি করেছে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এনএইচকের হিসাবে, সোমবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আগ্নেয় দ্বীপটিতে রেকর্ড ৩৮১ মিলিমিটার বা ১৫ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। নিজিমা টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

সোমবার ভোর থেকে জাপানের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাতেও ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। এর প্রেক্ষিতে চিবা ও সাইতামা প্রদেশের কিছু এলাকায়, টোকিওর আশপাশে এবং ফুকুশিমা প্রদেশের মধ্যাঞ্চলে লেভেল-৪ ভূমিধস সতর্কতা জারি করেছে জেএমএ।

আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরমুখী বিস্তীর্ণ এলাকায় আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। হোনশু জুড়ে বিস্তৃত বৃষ্টির রেখার দিকে উষ্ণ ও আর্দ্র বায়ু এগিয়ে আসায় পরিস্থিতির অবনতি হতে পারে। ভূমিধসসহ অন্যান্য দুর্যোগের ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।