Web Analytics

হুন্দাই গাড়ির গ্রাহকদের জন্য সহজ ও সাশ্রয়ী অটো লোন সুবিধা দিতে ট্রাস্ট ব্যাংক পিএলসি. এবং ফেয়ার টেকনোলজি লিমিটেড চুক্তি স্বাক্ষর করেছে। ফেয়ার টেকনোলজি বাংলাদেশে হুন্দাই গাড়ির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সম্প্রতি ঢাকায় ট্রাস্ট ব্যাংকের করপোরেট হেড অফিসে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় হুন্দাই গাড়ির গ্রাহকেরা কোনো প্রসেসিং ফি ছাড়াই ট্রাস্ট ব্যাংক থেকে অটো লোন নিতে পারবেন। এ ঋণ সুবিধা প্রতিযোগিতামূলক সুদের হারে দেওয়া হবে। উদ্যোগটির মাধ্যমে সম্ভাব্য হুন্দাই ক্রেতাদের জন্য গাড়ি কেনার অর্থায়ন প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড সার্ভিস কোয়ালিটি ডিভিশন কাজী ফারহানা জাবীন এবং ফেয়ার টেকনোলজি লিমিটেডের হেড অব ট্রেজারি মো. জাহিদুল কবির।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।