Web Analytics

দীর্ঘ দুই দশকের অপেক্ষা শেষে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার ফাইনালে উঠেছে আর্সেনাল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় পায় উত্তর লন্ডনের দলটি। ম্যাচের একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা প্রথমার্ধের ৪৫ মিনিটে, যা দলকে ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিতব্য ফাইনালে পৌঁছে দেয়।

বৃষ্টিভেজা রাতে হাজারো সমর্থকের উচ্ছ্বাসে মুখর ছিল গ্যালারি। অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে হতাশায় ডুবে যান, আর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে এমিরেটস স্টেডিয়াম উৎসবে ফেটে পড়ে। খেলোয়াড় ও কোচ মিকেল আর্তেতা সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।

২০০৬ সালের পর এই প্রথম ইউরোপের ফাইনালে উঠল আর্সেনাল। ঘরোয়া লিগেও তারা শিরোপার দৌড়ে রয়েছে, শেষ তিন ম্যাচ জিততে পারলে ২২ বছর পর লিগ শিরোপা জয়ের সুযোগ তাদের সামনে। ফাইনালে প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ বা পিএসজি, যেখানে প্রথম লেগ শেষে পিএসজি ৫-৪ ব্যবধানে এগিয়ে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।