Web Analytics

তুরস্ক বসফরাস ও দারদানেলস প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ট্রানজিট ফি প্রায় ১৫ শতাংশ বাড়িয়েছে। দেশটির পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয় রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে জানিয়েছে, নতুন হার ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। এখন থেকে প্রতি টনের জন্য ফি ৬ দশমিক ৭০ মার্কিন ডলার, যা ২০২২ সাল থেকে কার্যকর ৫ দশমিক ৮৩ ডলারের তুলনায় বেশি। মন্ত্রণালয়ের বার্ষিক পর্যালোচনার অংশ হিসেবে এই সমন্বয় করা হয়েছে।

বিশ্বের অন্যতম ব্যস্ত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দুই সমুদ্রপথে ট্রানজিট ফি বৃদ্ধির ধারাবাহিকতার এটি সর্বশেষ পদক্ষেপ। ১৯৮৩ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৪০ বছর ফি অপরিবর্তিত ছিল প্রতি টনে মাত্র ৮০ সেন্ট। পরে ২০২২ সালে নীতিগত পরিবর্তনের মাধ্যমে এক লাফে ফি পাঁচ গুণেরও বেশি বাড়িয়ে ৪ দশমিক ৮ ডলার করা হয়।

পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আবদুল কাদির উরালওগলুর প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এই দুই প্রণালি দিয়ে জাহাজ চলাচল থেকে তুরস্কের আয় হতে পারে প্রায় ২৫৪ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৩১ মিলিয়ন ডলার বেশি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।