Web Analytics

বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবিনিয়া গ্রামে এক নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা রফিকুল শেখের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে সালমা বেগম (৪০) বসতঘরের পাশে গবাদিপশু প্রবেশ ঠেকাতে বেড়া দিচ্ছিলেন। এ সময় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল শেখ ও তার কয়েকজন অনুসারী তাকে মারধর করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করে সঠিক বিচার দাবি করেছেন। আহত সালমা বেগম বর্তমানে চিকিৎসাধীন। তিনি অভিযোগ করেন, তার ঘরবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে এবং তার শিশুকেও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, পূর্বের বিরোধের জের ধরে তাকে টার্গেট করে হামলা চালানো হয়েছে এবং এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্ত বিএনপি নেতা অভিযোগ অস্বীকার করেছেন, অন্যদের বক্তব্য পাওয়া যায়নি।

মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।