Web Analytics

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসান অভিযোগ করেছেন, চট্টগ্রামে বিমানবন্দর থেকে ফেরার পথে ডিবি পরিচয়ে কিছু ব্যক্তি তাকে আটক করে মারধর ও হেনস্তা করেছে। শুক্রবার গভীর রাতে লালখানবাজার মোড়ে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে খুলশী থানায় নিয়ে দ্বিতীয় দফায় হেনস্তা করা হয়। নাঈম জানান, থানার ওসি তাকে চিনে ফেলার পরই তাকে মুক্তি দেওয়া হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, একটি সংস্থার তথ্যের ভিত্তিতে এসআই শফিক নাঈমকে থানায় নিয়ে আসেন, তবে তাকে না জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়। প্রাথমিক তদন্তে এসআই শফিকের ভুল প্রমাণিত হওয়ায় তাকে ক্লোজ করা হয়েছে। পরে নাঈমের ব্যাগ তল্লাশি করে কোনো অবৈধ কিছু পাওয়া যায়নি।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ক্রীড়াঙ্গনের অনেকেই এ ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।