পশ্চিমবঙ্গ সরকার প্রথম ধাপে ২৫২টি অনুমোদনহীন মাদরাসা সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছে এবং আরও ১০০টি মাদরাসাকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে। সংখ্যালঘু ও মাদরাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে কলকাতাসহ রাজ্যের ২২ জেলায় ২২ জুলাই থেকে শুরু হওয়া সমীক্ষার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সমীক্ষায় রাজ্যজুড়ে প্রায় ২ হাজার ৩৯৬টি অনুমোদন ছাড়া পরিচালিত মাদরাসার তথ্য উঠে এসেছে।
পরিকাঠামোগত ঘাটতি, পাঠক্রমের ত্রুটি, নথিপত্রের অভাব এবং শিক্ষার্থীদের তথ্য যাচাইয়ে অসংগতির অভিযোগে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছে বন্ধের নোটিস পাঠানো হয়েছে। শোকজ পাওয়া মাদরাসাগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব ও প্রয়োজনীয় নথি দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রাজ্যের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী বলেছেন, অনুমোদনপ্রাপ্ত মাদরাসার কার্যক্রমে কোনো বাধা দেওয়া হবে না। বিজেপি নেতারা অননুমোদিত প্রতিষ্ঠান নিয়ে কঠোর অবস্থানের কথা বলেছেন এবং অতীতে উগ্রপন্থি গ্রেপ্তার ও দেশবিরোধী কার্যকলাপের অভিযোগের কথা তুলেছেন। মুসলিমদের একাংশ এই সিদ্ধান্তকে সাম্প্রদায়িক বৈষম্য ও একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করার কৌশল হিসেবে দেখছেন, যদিও প্রশাসন একে পরিকাঠামো ও নিরাপত্তার স্বার্থে রুটিন পদক্ষেপ বলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।