Web Analytics

বাংলাদেশ ও ভুটান বাণিজ্য ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে। মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জির সৌজন্য সাক্ষাতে এ আলোচনা হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর ও জলবিদ্যুৎ খাতে যৌথ উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় ৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও পারস্পরিক বাণিজ্য মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা সম্ভাবনার তুলনায় খুবই কম। তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার ওপর জোর দেন এবং সীমান্তবর্তী এলাকায় স্বল্প দূরত্বে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে পারস্পরিকভাবে লাভজনক বলে উল্লেখ করেন।

ভুটানের রাষ্ট্রদূত নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে ভুটানের বাণিজ্য সম্পর্ক নিবিড় এবং তারা এ সম্পর্ক আরও জোরদারে আগ্রহী। তিনি জানান, বাংলাদেশের বুড়িমারি সীমান্ত থেকে ভুটানের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার, যা বাণিজ্য ও বিনিয়োগের জন্য সুবিধাজনক। এছাড়া ভুটানের শিক্ষার্থীরা বাংলাদেশের মেডিকেল কলেজে পড়াশোনা করে দুই দেশের সংস্কৃতির বিনিময়েও ভূমিকা রাখছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।