Web Analytics

ঢাকা-১৭ আসনের মহাখালীর কড়াইল বস্তির এরশাদ মাঠে বৃহস্পতিবার সকাল ৮টায় অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ ও মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা, জরুরি উদ্ধার কার্যক্রম এবং দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার মাধ্যমে জনসাধারণের সচেতনতা ও সক্ষমতা বাড়ানো ছিল এই আয়োজনের লক্ষ্য।

স্থানীয় স্বেচ্ছাসেবক ও বস্তিবাসীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণের ব্যবহারিক কৌশল প্রদর্শন এবং হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। স্বাভাবিক জীবনযাত্রার দৃশ্যের পর কৃত্রিম অগ্নিকাণ্ড ঘটানো হলে তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার কার্যক্রম দেখায়। গুরুতর আহতদের অ্যাম্বুলেন্সে নিকটস্থ হাসপাতালে পাঠানোর দৃশ্যও প্রদর্শিত হয়।

সমন্বয়ের জন্য কমান্ড পোস্ট স্থাপন করা হয়। বাসিন্দাদের অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার, প্রাথমিক করণীয় ও এলপিজি সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণ শেখানো হয়। পরে কর্মকর্তারা গণসংযোগ করেন, লিফলেট বিতরণ ও ১০২ নম্বরসংবলিত স্টিকার লাগান। মহড়ায় নেতৃত্ব দেন ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।