Web Analytics

ন্যাশনাল ডিফেন্স কলেজের এনডিসি ক্যাপস্টোন কোর্সে সম্প্রতি অংশ নেওয়া ফেলোরা নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার রাতে মালিবাগ জোয়ার্দ্দার লেইনে প্রতিমন্ত্রীর বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ক্যাপস্টোন ফেলোরা ফুল দিয়ে নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জ্ঞাপন করেন। তাদের শুভেচ্ছা জানাতে আসার জন্য প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ফেলোদের ধন্যবাদ জানান এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ক্যাপস্টোন ফেলোদের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও বজায় থাকবে। এনডিসি ক্যাপস্টোন ফেলোদের পক্ষ থেকেও প্রতিমন্ত্রীকে মূল্যবান সময় দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।