Web Analytics

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধীর ঠাঁই হবে না। ২০২৬-২৭ অর্থবছরে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দ ক্রীড়াসামগ্রী বিতরণ উপলক্ষে শনিবার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া গার্লস স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তি দলের বড় নেতা হলেও তাকে পুলিশের কাছে সোপর্দ করা হবে। অপরাধী ধরার পর রাজনৈতিক পরিচয়ের অজুহাতে অপরাধ আড়াল করার চেষ্টা হয় উল্লেখ করে তিনি পাড়া-মহল্লার মুরব্বি ও সাধারণ মানুষকে নিয়ে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তাঁর মতে, অভিভাবক ও সামাজিক প্রতিরোধ গড়ে উঠলে প্রশাসনও দ্রুত আইনগত ব্যবস্থা নিতে পারবে।

তিনি বলেন, গত ২০-৩০ বছরে কেরাণীগঞ্জের জনসংখ্যা ৪ লাখ থেকে প্রায় ২০ লাখে পৌঁছালেও খেলার মাঠের সংকট বেড়েছে। অনুষ্ঠান শেষে গয়েশ্বর রায় ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী স্থানীয় স্কুল, কলেজ ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের মধ্যে প্রধানমন্ত্রীর বরাদ্দ করা ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।