Web Analytics

হজযাত্রীদের সেবার মান উন্নয়ন ও হয়রানি বন্ধে নতুন নীতিমালা ঘোষণা করেছে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, মক্কা ও মদিনার আবাসন ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়মের ক্ষেত্রে এবার দ্বিগুণ জরিমানা এবং পুনরাবৃত্তি ঘটলে লাইসেন্স বাতিলের বিধান রাখা হয়েছে। এই বিশেষ নজরদারি ও নিয়ম জিলকদ মাসের শুরু থেকে মহররমের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, একই অপরাধ বারবার ঘটলে প্রতিবার জরিমানার পরিমাণ বাড়বে এবং তিনবার নিয়ম ভাঙলে লাইসেন্স বাতিল করা হবে। আর্থিক জরিমানার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ বা সিলগালা করার ক্ষমতাও কর্তৃপক্ষের হাতে থাকবে।

হোটেল ও আবাসন খাতে জরিমানার পরিমাণ ২ হাজার থেকে ১৪ হাজার রিয়াল এবং অস্থায়ী ক্যাম্পের ক্ষেত্রে ১ হাজার থেকে ৫০ হাজার রিয়াল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানের আকার অনুযায়ী জরিমানার হার ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত হবে। হাজিদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত করতে সৌদি সরকার শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।