বাংলাদেশ ব্যাংক ব্যাংকের কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ সুবিধাসংক্রান্ত নতুন নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা আরও পাঁচ মাস বাড়িয়েছে। বৃহস্পতিবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার এবং তফসিলি ব্যাংকগুলো আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশনা বাস্তবায়নের সুযোগ পাবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কার্ড থেকে এমএফএস হিসাবে অর্থ যোগের জন্য প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনাগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বর্তমানে গ্রাহকেরা ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে এমএফএস অ্যাকাউন্টে অর্থ যোগ করতে পারেন।
এ ধরনের লেনদেনে নিরাপত্তা জোরদার, গ্রাহকের পরিচয় যাচাই বা কেওয়াইসি এবং লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা দিয়েছিল। নির্দেশনা বাস্তবায়নে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত অবকাঠামো ও কার্যপ্রণালীতে প্রয়োজনীয় পরিবর্তনের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্ড ব্যবহার করে এমএফএস হিসাবে অ্যাড মানির সুবিধা বন্ধ করতে হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।