Web Analytics

ইরান সতর্ক করেছে, ইসরাইলের সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন কোনো সামরিক অভিযান চালালে যুদ্ধের আগুন আরও বিস্তৃত ভৌগোলিক এলাকায় ছড়িয়ে পড়তে পারে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে এ সতর্কবার্তা দেন।

আকরামিনিয়া বলেন, ইসরাইলিদের চাপ ও প্ররোচনায় পড়ে ট্রাম্প এ অঞ্চলে আবার সামরিক দুঃসাহসিকতা দেখালে সংঘাত ছড়িয়ে পড়বে। তিনি আরও বলেন, ওই সংঘাতের সমাপ্তি ট্রাম্পের হাতে থাকবে না। কূটনীতিতে মার্কিন প্রেসিডেন্টের অতীত ভূমিকার সমালোচনা করে তিনি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগের সঙ্গে বিশ্বাসঘাতকতার নজির থাকার অভিযোগ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ইরানও পাল্টা হামলা চালায়। পরে কূটনৈতিক তৎপরতা ও জুনে ওয়াশিংটন-তেহরান সমঝোতা স্মারক সই হলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা ও হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে বিরোধ অব্যাহত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।