Web Analytics

২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে লস অ্যাঞ্জেলেস এখন ফুটবলের উৎসবে মেতে উঠেছে। জুনের শুরু থেকেই শহরের চেহারা বদলে গেছে, সান্তা মনিকা সৈকত থেকে ডাউনটাউন পর্যন্ত উড়ছে ৪৮টি দলের পতাকা। ১২ জুন সোফি স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে প্যারাগুয়ের। ফিফা যেটিকে ‘লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম’ বলছে, সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, র‌্যাপার ফিউচার, আনিত্তা ও রেমা। ফুটবল কিংবদন্তি মিয়া হ্যামও থাকবেন সেই মুহূর্তে।

লস অ্যাঞ্জেলেস ওয়ার্ল্ড কাপ ২০২৬ হোস্ট কমিটি ঘোষণা করেছে ১০টি অফিসিয়াল ফ্যান জোন, যা ৩৯ দিনব্যাপী চলবে। ১১ থেকে ১৪ জুন লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলোসিয়ামে শুরু হবে ফিফা ফ্যান ফেস্টিভ্যাল, এরপর উৎসব ছড়িয়ে পড়বে ভেনিস বিচ, হলিউড পার্ক ও শহরের নানা পাড়ায়। কমিটির প্রেসিডেন্ট ক্যাথরিন শ্লোয়েসম্যান জানিয়েছেন, এই আয়োজনের মাধ্যমে সব বয়স ও সংস্কৃতির মানুষকে একত্রিত করা হবে।

লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, এই বিশ্বকাপ থেকে এলএ কাউন্টিতে ৫৯৪ মিলিয়ন ডলারের ব্যবসা হবে এবং যুক্তরাষ্ট্রজুড়ে অর্থনৈতিক প্রভাব হবে ৩০ দশমিক ৫ বিলিয়ন ডলার। ট্রাফিক কমাতে চালু হয়েছে বিশেষ এক্সপ্রেস বাস ও শাটল সার্ভিস।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।