Web Analytics

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা চলমান বন্যা পরিস্থিতিকে আরও দীর্ঘায়িত করতে পারে। বর্তমানে তিনটি জেলা বন্যায় আক্রান্ত এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও ছয়টি জেলায় বন্যা দেখা দিতে পারে। এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ৫১ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে শক্তিশালী হচ্ছে, ফলে উপকূলীয় ও অভ্যন্তরীণ এলাকায় বৃষ্টিপাত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টিপাতের প্রবণতা পূর্ব-দক্ষিণাঞ্চল থেকে মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলে সরে যাচ্ছে। সিলেট ও চট্টগ্রামে কিছুটা উন্নতি হলেও ঢাকাসহ রাজশাহী, খুলনা ও বরিশালে বৃষ্টি বাড়তে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার কয়েকটি নদীতে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং উত্তরাঞ্চলের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় ১,১৩১টি আশ্রয়কেন্দ্র খুলেছে এবং ত্রাণ ও অর্থ সহায়তা বরাদ্দ দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ১১টি ঝুঁকিপূর্ণ জেলায় বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করেছে এবং পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুত রেখেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।