Web Analytics

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের দাবিকৃত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, কর না দেওয়ার জন্য গ্রামীণ কল্যাণের করা রিটের রুল খারিজ করে দেওয়া হয়েছে। ফলে এনবিআরের কর দাবি বহাল থাকল। রায়ে তিন অর্থ বছরে গ্রামীণ কল্যাণকে মোট ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর বলেন, হাইকোর্ট বিভাগে এনবিআরের দাবি চ্যালেঞ্জ করা হলেও আদালত রুল খারিজ করেছেন। তিনি জানান, মক্কেলের সঙ্গে আলোচনা করে আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে। কবে নাগাদ অর্থ পরিশোধ করতে হবে, তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে। এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে রিট করেছিল গ্রামীণ কল্যাণ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।