পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বেসামরিক অবকাঠামো ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে চালানো এ হামলাকে দায়িত্বজ্ঞানহীন আগ্রাসন হিসেবে বর্ণনা করেন এবং বলেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শরিফ বলেন, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। তিনি জানান, পাকিস্তান ভ্রাতৃপ্রতিম সৌদি আরব ও দেশটির জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার অধিকারেও পাকিস্তানের সমর্থনের কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সব ধরনের উদ্যোগে পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান শাহবাজ শরিফ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।