ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার শনিবার দুপুরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেন। তিনি বন্দরের শুল্ক, বন্দর ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম ও সীমান্ত বাণিজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
মনোজ কুমার জানান, বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানির জটিলতা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, যেসব পণ্য অন্যান্য স্থলবন্দরে চালু আছে কিন্তু বুড়িমারীতে নিষিদ্ধ, সেগুলো নিয়ে কাজ করা হবে। এছাড়া বিজনেস ভিসাসহ বিভিন্ন ভিসা জটিলতা দূর করতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে তিনি বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টের শূন্যরেখায় গিয়ে বিজিবি ও বিএসএফের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তাদের সঙ্গে বন্দরের বিভিন্ন বিষয়ে কথা বলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।