Web Analytics

সাবেক অ্যাটর্নি জেনারেল ও ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ঝিনাইদহ–১ (শৈলকূপা) আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি ১ লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তিনি জামায়াত মনোনীত পরাজিত প্রার্থী এএসএম মতিউর রহমানের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে যান। শৈলকূপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া গ্রামে অনুষ্ঠিত এই সাক্ষাতে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফুলের তোড়া দেন এবং নিজের গলায় থাকা বিজয়ের মালা তার গলায় পরিয়ে দেন।

এ সময় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। মতিউর রহমান বলেন, নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হয়েছে এবং মানুষ নিরাপদে আছে। তিনি আশা প্রকাশ করেন, বিজয়ী প্রার্থী শৈলকূপা ও ঝিনাইদহের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন। আসাদুজ্জামান বলেন, জয়-পরাজয় থাকলেও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে হবে এবং ঐক্যের ভিত্তিতে দেশ গড়তে হবে।

নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভের পর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পরাজিত প্রার্থী মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৫৭ হাজার ৫৫ ভোট পেয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।