Web Analytics

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ গড়ে ৯৯ দশমিক ৮৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন মিলিয়ে প্রতিষ্ঠানটির ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ইংরেজি ভার্সনে শতভাগ শিক্ষার্থী পাস করলেও বাংলা মাধ্যমে পাঁচজন অনুত্তীর্ণ হয়েছে। কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে মোট ৩১২ জন শিক্ষার্থী।

বিজ্ঞান বিভাগে ২ হাজার ৩২৪ জন পরীক্ষার্থীর পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৮৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগের ৩১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ১২ জন। মানবিক বিভাগে ৩১৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে এবং ১৭ জন জিপিএ-৫ অর্জন করেছে।

ফল প্রকাশের পর কৃতী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা ক্যাম্পাসে জড়ো হয়ে আনন্দ ভাগাভাগি করেন। অভিভাবকেরা বলেন, ভালো ফল সন্তানদের স্বপ্নপূরণের পথে আত্মবিশ্বাসী করবে। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম নিয়মানুবর্তিতা ও সুনির্দিষ্ট পরিকল্পনাকে ধারাবাহিক সাফল্যের কারণ হিসেবে উল্লেখ করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।