Web Analytics

কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোন হামলায় আহত দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের ওই হামলায় তারা আহত হয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই ঘটনায় আহত অন্যদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এর আগে কুয়েতের সেনাবাহিনী বলেছিল, দেশের আকাশসীমায় যেসব ‘ইরানি শত্রুতামূলক ড্রোন’ মোকাবিলা করা হয়, সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হন। আহতদের মধ্যে দুই ইতালীয় নাগরিক ছিলেন। ইতালির বার্তা সংস্থা আনসার তথ্য অনুযায়ী, নিহত দুই ইতালীয় জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।